
হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : আজ সকাল প্রায় ৮টা ৩০ মিনিটে লাংটিং ফিলিং স্টেশনের কাছে জাতীয় সড়ক-২৭-এর পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।
খবর পেয়ে লাংটিং থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, এএস ০১ এসসি ৪৫৫৯ নম্বরের একটি অশোক লিল্যান্ড ৬ চাকার ট্রাকের সামনে রাস্তার পাশে এক পুরুষের মৃতদেহ পড়ে রয়েছে।
পরে ট্রাকটির মালিকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, গাড়িটির মালিক গুয়াহাটির গড়চুক এলাকার বাসিন্দা শাহিদুল ইসলাম। তিনি মৃত ব্যক্তিকে ট্রাকটির চালক জাহাঙ্গীর আলম বলে শনাক্ত করেন। জাহাঙ্গীর আলম বরপেটা জেলার কলগাছিয়া এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব