মর্মান্তিক! মধ্যপ্রদেশে কুকুরের তাড়া খেয়ে কুয়োয় পড়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু
শাজাপুর, ৮ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের শাজাপুরে কুকুরের তাড়া খেয়ে কুয়োয় পড়ে গিয়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাজাপুরে একটি কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় কুয়োয় পড়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। বিভাগীয়
মর্মান্তিক! মধ্যপ্রদেশে কুকুরের তাড়া খেয়ে কুয়োয় পড়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু


শাজাপুর, ৮ জুলাই (হি.স.): মধ্যপ্রদেশের শাজাপুরে কুকুরের তাড়া খেয়ে কুয়োয় পড়ে গিয়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাজাপুরে একটি কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় কুয়োয় পড়ে ১৩টি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হেমলতা শাহ জানান, একটি কুকুর কৃষ্ণসার হরিণের একটি দলকে তাড়া করছিল। কুকুরের হাত থেকে বাঁচতে দৌড়ানোর সময় হরিণগুলো একটি কুয়োয় পড়ে যায়। কুকুরটিও কুয়োয় পড়ে গিয়েছিল। আমরা তাদের সবাইকে কুয়ো থেকে উদ্ধার করেছি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কুকুরটি তাদের (কৃষ্ণসার হরিণ) তাড়া করেছিল এবং ভয়েই তারা কুয়োয় পড়ে গিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande