কংগ্রেসের কিছু নেতা মাদক কারবারে জড়িত, তাই এনকাউন্টারের বিরুদ্ধাচরণ : এআইইউডিএফ-প্রধান আজমল
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে মাদক পাচারকারীদের রক্ষা করার অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান তথা বিধায়ক মৌলানা বদরউদ্দিন আজমল। আজ বুধবার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি
এআইইউডিএফ-প্রধান তথা বিধায়ক মৌলানা বদরউদ্দিন আজমল (ফাইল ফটো)


গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে মাদক পাচারকারীদের রক্ষা করার অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান তথা বিধায়ক মৌলানা বদরউদ্দিন আজমল।

আজ বুধবার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী মাদক পাচারকারীদের কোনও ধরনের এনকাউন্টার বরদাস্ত করা যাবে না বলে যে দাবি করেছেন, এর পরিপ্রেক্ষিতে বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেসের কিছু নেতা নিজেরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মাদক-সমস্যাকে ‘ড্রাগ জিহাদ’ বলে অভিহিত করে দাবি করেন, এ জন্যই কংগ্রেস কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংঘটিত এনকাউন্টারের বিরোধিতা করছে।

অসম বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে অংশ নিতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আজমল বলেন, মাদকের কুফল কোনও একটি সম্প্রদায়ের ওপর নয়, গোটা সমাজের ওপরই পড়ে। তিনি বলেন, ‘আগুন লাগলে মন্দির ও মসজিদের মধ্যে কোনও পার্থক্য থাকে না, সবই পুড়ে যায়। ঠিক তেমনই মাদক গোটা সমাজকে ধ্বংস করে দেয়।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande