পানিহাটিতে প্রকাশ্যে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ, আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত প্রেমিকের
পানিহাটি, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রকাশ্যে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে
কুপিয়ে খুনের চেষ্টা


পানিহাটি, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রকাশ্যে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মহেন্দ্রনগর এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির মহেন্দ্রনগরের বাসিন্দা গীতা দাসের সঙ্গে হারোয়ার বাসিন্দা সুভাষ দাসের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। অভিযোগ, বুধবার সকালে গীতার সঙ্গে দেখা করতে এসে সুভাষ হঠাৎ নিজের ব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় গীতা দাস মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা গীতা দাসকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুভাষ দাস নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।সূত্রের খবর, গীতা দাস বিবাহবিচ্ছিন্না ছিলেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার নেপথ্যে সম্পর্কের অবনতি বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande