
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মহারাষ্ট্র, গুজরাট এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেরলমের মুখ্যমন্ত্রী সতীশন এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে প্রতিটি রাজ্যকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। দুর্যোগ, মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন অমিত শাহ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ