আরামবাগে নতুন রামকৃষ্ণ সেতুর জমিপরিদর্শন
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): সরকার পরিবর্তনের পর আরামবাগের বহু প্রতীক্ষিত বিকল্প সেতু নির্মাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার হুগলি জেলার পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ারসহ একাধিক প্রশাসনিক আধিকারিক আরামবাগের পল্লীশ্রী এলাকায় সম্ভাব্য সেতু ন
নতুন আরামবাগ ব্রিজের জমি পরিদর্শন


আরামবাগ , ৮ জুলাই (হি.স.): সরকার পরিবর্তনের পর আরামবাগের বহু প্রতীক্ষিত বিকল্প সেতু নির্মাণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার হুগলি জেলার পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ারসহ একাধিক প্রশাসনিক আধিকারিক আরামবাগের পল্লীশ্রী এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণের জন্য জমি পরিদর্শন ও প্রাথমিক মাপজোকের কাজ করেন।

উল্লেখ্য, আরামবাগ মহকুমার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি বিকল্প সেতু নির্মাণের।এ প্রসঙ্গে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ জানান, আরামবাগের প্রস্তাবিত চার লেনের বিকল্প সেতুর নির্মাণকাজ আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এদিন প্রশাসনিক আধিকারিকরা প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় প্রাথমিক সমীক্ষার কাজ সম্পন্ন করতেই এলাকায় এসেছিলেন।

বিধায়ক আরও জানান, প্রায় ৩৯৫ কোটি টাকার এই প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যেই সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল এবং তা অনুমোদনও পেয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande