সন্দেশখালিতে বয়ারমারী খালের সেতু ভেঙে বিপর্যস্ত যোগাযোগ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
সন্দেশখালি, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের তালতলা এলাকায় বয়ারমারী খালের উপর থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন খালের দুই পাড়ের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়েই স্থানীয় বাস
সেতু ভেঙে গেছে


সন্দেশখালি, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকের তালতলা এলাকায় বয়ারমারী খালের উপর থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন খালের দুই পাড়ের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়েই স্থানীয় বাসিন্দা, পড়ুয়া, কৃষক, মৎস্যচাষী এবং ছোট গাড়ির চলাচল হতো।বুধবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক মাস আগে একই খালের উপর থাকা আরেকটি সেতু ভেঙে পড়ে। সেই সেতুর পুনর্নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। ফলে এই সেতুটিই ছিল দুই পাড়ের মানুষের একমাত্র ভরসা। কিন্তু সেটিও ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।বর্তমানে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই প্রান্তে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে কোনও যানবাহন ভুল করে সেতুর উপর উঠে না যায়। এর ফলে সাধারণ মানুষকে কয়েক কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে যেমন সময় বেশি লাগছে, তেমনই অতিরিক্ত যাতায়াত খরচের বোঝাও বাড়ছে।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়া, হাসপাতালে যাতায়াতকারী রোগী, কৃষক ও মৎস্যচাষীরা। তাঁদের দাবি, অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার জনজীবনে আরও বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande