কোতুলপুরে বিডিও অফিস অভিযানের আগে সিপিএম কর্মীদের ঘিরে বিক্ষোভের অভিযোগ, উত্তেজনা
বাঁকুড়া, ৮ জুলাই (হি.স.): অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া-সহ একাধিক দাবিতে কোতুলপুর বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে বুধবারও উত্তেজনা ছড়াল। ডেপুটেশনে যাওয়ার আগে সিপিএমের দলীয় কার্যালয় ঘিরে বিজেপি কর্মীদের বিক্
কোতুলপুরে বিডিও অফিস অভিযানের আগে সিপিএম কর্মীদের ঘিরে বিক্ষোভের অভিযোগ, উত্তেজনা


বাঁকুড়া, ৮ জুলাই (হি.স.): অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া-সহ একাধিক দাবিতে কোতুলপুর বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে বুধবারও উত্তেজনা ছড়াল। ডেপুটেশনে যাওয়ার আগে সিপিএমের দলীয় কার্যালয় ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভের অভিযোগ উঠেছে। যদিও বিজেপির দাবি, এটি ছিল স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।

সিপিএমের অভিযোগ, ডেপুটেশন কর্মসূচির আগে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মজয়ন্তী পালন করছিলেন। সেই সময় বিজেপি কর্মীরা কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখান এবং নেতা-কর্মীদের বেরোতে বাধা দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতির খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বিজেপি নেতৃত্বও সেখানে যান। অভিযোগ, তাঁদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে সিপিএম নেতা-কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

অন্যদিকে, বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি কেশবী নাগা সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নতুন সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনে নামানোর চেষ্টা করায় সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সিপিএমকে। তাঁর দাবি, ঘটনাটি কোনও রাজনৈতিক বাধা নয়, বরং জনরোষেরই প্রতিফলন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande