হাওড়া ময়দান চত্বরে চলল বুলডোজার, উচ্ছেদ করা হলো ৩০টিরও বেশি বেআইনি দোকান
হাওড়া, ৮ জুলাই (হি. স.) : হাওড়া ময়দান চত্বরে বেআইনি দখলদারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে, বিপ্লবী হরেন ঘোষ সরণীর দুই পাশে অভিযান চালিয়ে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। বুলডোজার দিয়ে এই
হাওড়া ময়দান চত্বরে চলল বুলডোজার, উচ্ছেদ করা হলো ৩০টিরও বেশি বেআইনি দোকান


হাওড়া, ৮ জুলাই (হি. স.) : হাওড়া ময়দান চত্বরে বেআইনি দখলদারদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালের সামনে, বিপ্লবী হরেন ঘোষ সরণীর দুই পাশে অভিযান চালিয়ে কমপক্ষে ৩০টি বেআইনি দোকান ভেঙে ফেলা হয়। বুলডোজার দিয়ে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে দ্রুত মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স। উচ্ছেদ অভিযান চলাকালীন ওই ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, যার ফলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হয়।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দিন কয়েক আগেই ওই সমস্ত বেআইনি দোকান মালিকদের জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমার পরেও তাঁরা দোকান না সরানোয়, আজ পূর্বপরিকল্পনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande