চাকরি থেকে বাদ পড়ার অভিযোগ, পুনর্বহালের দাবিতে মালদায় জেলা প্রশাসনের দ্বারস্থ মাটি পরীক্ষাগারের কর্মীরা
মালদা, ৮ জুলাই (হি. স.):-দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে তাঁরা মালদা জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়ে দ্রু
কাজ ফেরতের দাবি


মালদা, ৮ জুলাই (হি. স.):-দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন কৃষি দপ্তরের মাটি পরীক্ষাগারের কর্মীরা। বুধবার সকালে তাঁরা মালদা জেলা শাসকের দফতরে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, মালদা, কলকাতা, বাঁকুড়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় মাটি পরীক্ষার ল্যাবরেটরিতে মোট ১২২ জন কর্মী কর্মরত ছিলেন। তাঁদের দাবি, কোনও পূর্ব নোটিস বা নির্দিষ্ট কারণ না দেখিয়েই সকলকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।মালদায় মোট ১০ জন কর্মী কাজ করতেন। তাঁদের মধ্যে তিনজন ২০১৫ সাল থেকে এবং বাকিরা ২০২৫ সাল থেকে কর্মরত ছিলেন। দীর্ঘদিন পরিষেবা দেওয়ার পর হঠাৎ চাকরি হারিয়ে তাঁরা চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে দাবি করেন। কর্মীদের বক্তব্য, বয়স বেড়ে যাওয়ায় নতুন করে চাকরি পাওয়াও অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরেও আনার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে এই অভিযোগের বিষয়ে কৃষি দপ্তর বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande