মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আটক, জুভেনাইল কোর্টে পেশ
শিলিগুড়ি, ৮ জুলাই (হি. স.):-সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি রিল ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার আইনি প্রক্রিয়া মেনে তাক
মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আটক, জুভেনাইল কোর্টে পেশ


শিলিগুড়ি, ৮ জুলাই (হি. স.):-সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি রিল ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার আইনি প্রক্রিয়া মেনে তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। অভিযুক্ত নাবালক হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায়। অভিযোগ, বন্ধুদের সঙ্গে একটি রিল ভিডিও তৈরির সময় সে মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের একাংশ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেখানে ডিম ছোড়া হয় এবং নাবালককে শারীরিকভাবে হেনস্তারও চেষ্টা করা হয়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও, অভিযোগ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে। তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande