
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটি মামলায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। ইডি-র কলকাতা আঞ্চলিক অফিসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।
ইডি-র প্রেস বিজ্ঞপ্তিতে সবচেয়ে বড় যে অভিযোগ করা হয়েছে তা হল, তৃণমূলের তহবিল থেকেই টাকা দিয়ে এই বিলাসবহুল বিমান এবং হেলিকপ্টার কেনা হয়েছিল। কিন্তু কেনার পর, সেগুলি আবার ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকেই বিমান ব্যবহারের অজুহাতে বা ভাড়ায় দেওয়া হত এবং তার পরিবর্তে মোটা অঙ্কের টাকা নেওয়া হত।
এই সন্দেহজনক ও জটিল লেনদেন প্রক্রিয়ার আসল উদ্দেশ্য কী এবং এর পেছনে মূল সুবিধাভোগী কারা, তা জানার চেষ্টা করছে ইডি।
এই মুহূর্তে পিএমএলএ আইনের ১৭(১-এ) ধারা অনুযায়ী, এইচডিএফসি ব্যাংকে থাকা তৃণমূলের ৩টি অ্যাকাউন্টের ৪৪০.৪২ কোটি টাকা সম্পূর্ণ ফ্রিজ করে রাখা হয়েছে।
কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, ঘটনার আরও গভীরে যেতে তদন্ত প্রক্রিয়া চলছে। তাঁদের দাবি, বিমান পরিষেবার সঙ্গে যুক্ত একটি কোম্পানির একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পরে এসবের হদিশ মেলে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত