
লখনউ, ৮ জুলাই (হি.স.): বুধবার সমাজবাদী পার্টি (সপা)-র প্রাক্তন এক বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠদের লখনউয়ের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ঝাঁসির গরৌঠা বিধানসভা কেন্দ্রের সপা-র প্রাক্তন বিধায়ক দীপ নারায়ণ সিং যাদব ও তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় এই তল্লাশি চালানো হয়।
লখনউয়ের এলডেকো কলোনি এবং কানপুর রোডের একটি অ্যাপার্টমেন্টে ইডি এদিন সকালে তল্লাশি চালায়। এ ছাড়া ঝাঁসির বেশ কয়েকটি এলাকাতেও তল্লাশি চালানো হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ইডি-র আধিকারিকরা বেশ কিছু নথিপত্র, ডিজিটাল ডিভাইস এবং ব্যাঙ্ক লেনদেন ও সম্পত্তির নথি পেয়েছেন। টাকার উৎস এবং এই ঘটনায় জড়িতদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এই নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ