(আপডেট) বেলুড়ের ভোটবাগানে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
হাওড়া, ৮ জুলাই (হি. স.):-হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকার কাশী মণ্ডল লেনের একটি তিনতলা বাড়িতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেলুড় বহুতল আগুন


হাওড়া, ৮ জুলাই (হি. স.):-হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকার কাশী মণ্ডল লেনের একটি তিনতলা বাড়িতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেলে বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে আসেন।পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, ৯ নম্বর কাশী মণ্ডল লেনের বাড়িটির মালিক শেখ কলিমুদ্দিন। এদিন সকালে বাড়িটির দ্বিতীয় তলার একটি ঘরে প্রথম আগুন লাগে। ওই ঘরে আসবাবপত্রের পাশাপাশি প্রচুর প্লাস্টিকজাত সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভানোর কাজে প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় দমকল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। সময়মতো দমকলের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande