অরূপের বিরুদ্ধে মামলায় ১৮ জুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
কলকাতা, ৮ জুলাই (হি স)। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের হয়েছে আলিপুর থানায়। এই মামলায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হলে আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করে পুলিশকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগ
অরূপের বিরুদ্ধে মামলায় ১৮ জুনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের


কলকাতা, ৮ জুলাই (হি স)। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের হয়েছে আলিপুর থানায়। এই মামলায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হলে আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করে পুলিশকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাই কোর্ট ১৮ জুন আলিপুর আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। ওই দিন অরূপ বিশ্বাস আইনজীবীর চেম্বারে ছিলেন। আদালতের নির্দেশে ওই আইনজীবীর চেম্বার-সহ সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করতে বলা হয়েছে।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “জনসমক্ষে ঘোরানো ও ডিম ছোড়া বন্ধ হওয়া উচিত। অভিযুক্তদের নিয়ে এমন কাজ বন্ধ হওয়া উচিত।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande