
কলকাতা, ৮ জুলাই (হি. স.): কলকাতার স্কুলগুলিতে ইসকনের মিড ডে মিল সরবরাহ নিয়ে বিস্তারিত জানিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।
ইসকনের এই দুপুরের খাবার সরবরাহের বিষয়টি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার পরেই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।বুধবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কলকাতা হাই কোর্টে জানান এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সেখানেই রাজ্যের তরফে এমনটা জানানো হয়। এর পরেই
কলকাতার স্কুলগুলিতে ইসকনের মিড ডে মিল সরবরাহ নিয়ে বিস্তারিত জানিয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত