প্রবল বৃষ্টি, জলমগ্ন জোড়াবাট, যান চলাচল ব্যাহত ২৭ এবং ৬এ নম্বর জাতীয় সড়কে
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : বুধবার বিকালে প্রবল বৃষ্টির ফলে গুয়াহাটির পার্শ্ববর্তী জোড়াবাট এবং সংলগ্ন এলাকায় ২৭ এবং ৬-এ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে যায়। ফলে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। আজ বিকাল চারটা নাগাদ প্রায় এক ঘণ্টা প্
জলমগ্ন জোড়াবাট ১


জলমগ্ন জোড়াবাট ২


জলমগ্ন জোড়াবাট ৩


জলমগ্ন জোড়াবাট ৪


গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : বুধবার বিকালে প্রবল বৃষ্টির ফলে গুয়াহাটির পার্শ্ববর্তী জোড়াবাট এবং সংলগ্ন এলাকায় ২৭ এবং ৬-এ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন হয়ে যায়। ফলে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে।

আজ বিকাল চারটা নাগাদ প্রায় এক ঘণ্টা প্রবল বর্ষণের পর জোড়াবাট তিনিআলিতে উড়ালপুলের নীচে বিপুল পরিমাণের জল জমে যাওয়ায় ২৭ এবং ৬-এ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। জোড়াবাট ছাড়াও জাতীয় সড়ক ২৭-এর দশ মাইল, এগারো মাইল এবং ন-মাইল এলাকায়ও জল জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

রাস্তায় জল জমে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের দরুন বহু মানুষ নির্ধারিত সময়ে বিমান ও ট্রেন ধরতে পারেননি।

মুষলধারে বৃষ্টির পর জাতীয় সড়কে জল জমার ঘটনা এই প্রথম নয়। ২০১৬ সালে চার লেনের সড়ক নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই এই সমস্যার সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের দুই পাশে সঠিকভাবে নিকাশি নালা নির্মাণ না হওয়ায় বৃষ্টির পর জল জমে থাকে। অন্যদিকে, প্রতিবেশী রাজ্য মেঘালয়ে অবৈধভাবে পাহাড় কাটার ফলে বৃষ্টির জলে লাল মাটি ভেসে এসে নিকাশি নালাগুলি ভরাট হয়ে যায়। এর ফলে জল নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। জলাবদ্ধতার দরুন প্রতি বছর স্থানীয় ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়।

স্থানীয় দোকানদারদের অভিযোগ, জমে থাকা জল তাঁদের দোকানে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। বাসিন্দারা দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ না করায় এই সড়কে ব্যবহারকারী চালক, যাত্রী এবং ব্যবসায়ীদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande