দিল্লিতে স্বস্তির বৃষ্টি, নানা স্থানে জল জমে চূড়ান্ত ভোগান্তি
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): মহারাষ্ট্র ও গুজরাট-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলছে তুমুল বৃষ্টি। এবার বৃষ্টি শুরু হয়েছে জাতীয় রাজধানী দিল্লিতেও। সুব্রত পার্কের কাছে তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা, ফলে ধীর গতিতে চলাচল করে গাড়ি। দিল্লির ইন্ডিয়া গেট,
দিল্লিতে স্বস্তির বৃষ্টি, নানা স্থানে জল জমে চূড়ান্ত ভোগান্তি


নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): মহারাষ্ট্র ও গুজরাট-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলছে তুমুল বৃষ্টি। এবার বৃষ্টি শুরু হয়েছে জাতীয় রাজধানী দিল্লিতেও। সুব্রত পার্কের কাছে তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা, ফলে ধীর গতিতে চলাচল করে গাড়ি।

দিল্লির ইন্ডিয়া গেট, হাইকোর্ট চত্বরেও মুষলধারে বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টিতে দিল্লির নানা স্থানে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয় দিল্লিবাসীকে। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় রাজধানীতে আগামী কয়েকদিন বর্ষার বৃষ্টি অব্যাহত থাকবে। দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) বর্ষার বৃষ্টিতে সাম্প্রতিক তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললেও বিভিন্ন এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। দিল্লিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande