বারুইপুর কাণ্ডে ধৃত প্রভাস মণ্ডলের 'এনকাউন্টার' মৃত্যু: বিচারবিভাগীয় তদন্তের দাবি এসইউসিআই(সি)-র
​কলকাতা, ৮ জুলাই (হি. স.): বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম ধৃত প্রভাস মণ্ডলের ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই মৃত্যুর ঘটনায় এবার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। বু
বারুইপুর কাণ্ডে ধৃত প্রভাস মণ্ডলের 'এনকাউন্টার' মৃত্যু: বিচারবিভাগীয় তদন্তের দাবি এসইউসিআই(সি)-র


​কলকাতা, ৮ জুলাই (হি. স.): বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম ধৃত প্রভাস মণ্ডলের ‘এনকাউন্টার’-এ মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই মৃত্যুর ঘটনায় এবার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে দাবি করেন, পুলিশের এনকাউন্টারে এই মৃত্যু কার্যত হেফাজতে মৃত্যুরই সমতুল্য। তাঁর অভিযোগ, ঘটনাটি পুলিশের চূড়ান্ত ব্যর্থতার ফল, নাকি এর নেপথ্যে কোনও গভীর সত্য গোপন করার চেষ্টা চলছে—তা এখনও স্পষ্ট নয়। আর সেই কারণেই এই ঘটনার একটি নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।

​একই সঙ্গে রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন অপরাধ ও গণবিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেছে এসইউসিআই(সি)। দলের পক্ষ থেকে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, সরকার একদিকে বিভিন্ন স্পর্শকাতর ঘটনায় সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ধৃতদের প্রকাশ্যে অত্যন্ত অপমানজনকভাবে ঘোরানো হচ্ছে, যা দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী। দলের স্পষ্ট বক্তব্য, যে কোনও অপরাধীরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার ও কঠোর শাস্তি হওয়াই কাম্য।

​এর পাশাপাশি, শাসক দলের মদতে বিরোধী নেতা ও ধৃতদের ওপর হামলার ঘটনা ঘটছে বলেও অভিযোগ তুলেছে দল। বারুইপুরের ঘটনায় বিরোধী নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার বিষয়টিকে ‘বিরোধী কণ্ঠরোধের সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেছে এসইউসিআই(সি)। সরকারের এই ধরনের দমনমূলক পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছে দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande