খান স্যারের আগাম জামিনের রায় ১০ জুলাই, নির্দেশ সংরক্ষিত রাখল পাটনা সিভিল কোর্ট
পাটনা, ৮ জুলাই (হি.স.) : বহুল আলোচিত কোচিং-কাণ্ডে গুলিচালনার মামলায় অভিযুক্ত শিক্ষক ফয়সল খান ওরফে খান স্যার এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীর আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার পাটনা সিভিল কোর্ট রায় সংরক্ষিত রেখে জানিয়েছে, আগামী ১০ জুলাই
খান স্যারের আগাম জামিনের রায় ১০ জুলাই, নির্দেশ সংরক্ষিত রাখল পাটনা সিভিল কোর্ট


পাটনা, ৮ জুলাই (হি.স.) : বহুল আলোচিত কোচিং-কাণ্ডে গুলিচালনার মামলায় অভিযুক্ত শিক্ষক ফয়সল খান ওরফে খান স্যার এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীর আগাম জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার পাটনা সিভিল কোর্ট রায় সংরক্ষিত রেখে জানিয়েছে, আগামী ১০ জুলাই এই মামলায় আদেশ ঘোষণা করা হবে।

জেলা বিচারকের আদালতে অভিযোগকারী ও প্রতিরক্ষা—উভয় পক্ষের সওয়াল-জবাব শেষ হওয়ার পর আদালত রায় সংরক্ষণের নির্দেশ দেয়।

এর আগে মঙ্গলবারও প্রায় ৪০ মিনিট ধরে শুনানি হয়। অভিযোগকারী রৌশন আনন্দের পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত খান স্যারের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাগুলির নথি তলব করেছিল। আদালতের নির্দেশে বুধবার সেই নথি পেশ করা হয়।

খান স্যারের আইনজীবী মুরারি তিওয়ারি শুনানি শেষে জানান, খান স্যার এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীর আগাম জামিনের আবেদন নিয়ে উভয় পক্ষই বিস্তারিত যুক্তি পেশ করেছে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় সংরক্ষণ করেছে। আগামী ১০ জুলাই এই মামলায় চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।

প্রতিরক্ষা পক্ষের দাবি, দুই নিরাপত্তারক্ষী একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী এবং তাঁদের দায়িত্ব ছিল শুধুমাত্র নিরাপত্তা প্রদান করা। এই ঘটনায় খান স্যারের কোনও প্রত্যক্ষ ভূমিকা নেই বলেও আদালতে দাবি করা হয়েছে। পাশাপাশি তদন্তে তিনি সবসময় সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন তাঁর আইনজীবী। প্রতিরক্ষা পক্ষের আরও দাবি, বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা বিচারাধীন নেই এবং অতীতে দায়ের হওয়া মামলাগুলিতেও তিনি আইনি স্বস্তি পেয়েছেন। এসব তথ্য আদালতের নজরে আনা হয়েছে।

উল্লেখ্য, পাটনার বহুল আলোচিত কোচিং-কেন্দ্র সংক্রান্ত বিরোধের জেরে গুলিচালনার ঘটনায় খান স্যার ও তাঁর দুই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতারি এড়াতে তাঁরা আগাম জামিনের আবেদন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande