ওয়ানাডে ধসে এখনও অনেকেই নিখোঁজ, উদ্ধার ৩টি দেহ
ওয়ানাড, ৮ জুলাই (হি.স.): মঙ্গলবার কেরলমের ওয়ানাডে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। ৩ জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জনেরও বেশি। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। এই উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবি
ওয়ানাডে ধসে এখনও অনেকেই নিখোঁজ, উদ্ধার ৩টি দেহ


ওয়ানাড, ৮ জুলাই (হি.স.): মঙ্গলবার কেরলমের ওয়ানাডে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। ৩ জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জনেরও বেশি। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। এই উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল এবং অন্যান্য সরকারি সংস্থা।

ওয়ানাডের জেলা পুলিশ প্রধান এস দেবা মনোহর বলেন, উদ্ধারকাজ চলছে এবং তা এখন পুরোদমে এগিয়ে চলেছে। আমরা খুব ভোরেই কাজ শুরু করেছি। আমরা পুরো এলাকাটিকে চারটি সেক্টরে ভাগ করেছি। এখন আমরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের ওপরই মূল মনোযোগ দিচ্ছি। গতকাল আমরা তিনটি মৃতদেহ উদ্ধার করেছি এবং আমাদের কাছে তথ্য আছে যে আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। আমরা এখানকার রাস্তা পরিষ্কার করে ফেলেছি। লোকজন রাস্তার অপর পাশে অবস্থান করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande