ইংরেজবাজারে নাবালিকা নির্যাতনকাণ্ডে অভিযুক্তের বাড়িতে ফরেন্সিকের নমুনা সংগ্রহ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
মালদা, ৮ জুলাই (হি. স.):-মালদার ইংরেজবাজারের যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২ বছরের এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত অভিযুক্তের বাড়িতে বুধবার তদন্তে নামে ফরেন্সিক দল। জলপাইগুড়ি ফরেন্সিক বিজ্ঞানাগারের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে এক
যৌণ নির্যাতন


মালদা, ৮ জুলাই (হি. স.):-মালদার ইংরেজবাজারের যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২ বছরের এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত অভিযুক্তের বাড়িতে বুধবার তদন্তে নামে ফরেন্সিক দল। জলপাইগুড়ি ফরেন্সিক বিজ্ঞানাগারের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক নমুনা সংগ্রহ করেন। তদন্তের স্বার্থে ওই নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার প্রতিবেশী যুবক রবিউল শেখ (৩০) নাবালিকাকে মুখ চেপে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ এবং ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।বুধবার ফরেন্সিক বিশেষজ্ঞরা অভিযুক্তের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। তদন্তকারীদের মতে, সংগৃহীত নমুনা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ জানিয়েছে, বৈজ্ঞানিক তদন্তের পাশাপাশি মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande