
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ জ্যোতি বসুর জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, জ্যোতি বসু একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। সেইসঙ্গে তিনি সিপিআই (এম) দলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম পলিটব্যুরোর মধ্যে অন্যতম একজন। ১৯৭৭ সালে থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, তিনিই ছিলেন তার জীবদ্দশায় ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও ১৯৬৪ থেকে ২০০৮ পর্যন্ত সিপিআই(এম) দলের পলিটব্যুরো সদস্য ছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত