মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় মমতার
কলকাতা, ৮ জুলাই (হি.স.): মেজাজ হারিয়ে বাড়ির সামনেই এক জনকে চড় মারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের ঘটনার প্রতিবাদে বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অসুস্থ হয়ে পড়েন অনেক কর্মী। পরে ম
মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় মমতার


কলকাতা, ৮ জুলাই (হি.স.): মেজাজ হারিয়ে বাড়ির সামনেই এক জনকে চড় মারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের ঘটনার প্রতিবাদে বুধবার পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অসুস্থ হয়ে পড়েন অনেক কর্মী। পরে মমতার বাড়ির সামনেই মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। এমনকী রাস্তার একপাশ দিয়ে ভেসে আসে ‘মাছ চোর’ গান। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। তৃণমূলের অভিযোগ, দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। সেই সময় বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বিশৃঙ্খলা চরমে পৌঁছলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande