শান্তিপুরে প্রস্তাবিত ৫ কোটি টাকার ইনডোর স্টেডিয়াম, সম্ভাব্য স্থান পরিদর্শনে বিধায়ক ও বিডিও
শান্তিপুর, ৮ জুলাই (হি. স.):-তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এবং আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে নদিয়ার শান্তিপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সম্ভাব্য স্থানগুলি পরিদর্
নতুন স্টেডিয়াম


শান্তিপুর, ৮ জুলাই (হি. স.):-তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এবং আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে নদিয়ার শান্তিপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার সম্ভাব্য স্থানগুলি পরিদর্শন করেন শান্তিপুরের বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। তাঁর সঙ্গে ছিলেন শান্তিপুরের বিডিও, সরকারি ইঞ্জিনিয়ার এবং প্রশাসনের একটি প্রতিনিধি দল।বিধায়ক জানান, প্রস্তাবিত ইনডোর স্টেডিয়ামে ভলিবল, টেনিস, ব্যাডমিন্টন-সহ বিভিন্ন ইনডোর খেলার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে এলাকার ক্রীড়াপ্রেমী এবং যুবসমাজ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিন কাজিবাড়ি মাঠ, সবুজ সংঘের মাঠ, আরবলদা মিলন সমিতির মাঠ এবং বেজপাড়ার মাঠ পরিদর্শন করা হয়। পাশাপাশি নৃসিংহপুর ও মালিকনগর চর এলাকার মাঠগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সব দিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত স্থান চূড়ান্ত করা হবে বলে জানান বিধায়ক।স্বপন কুমার দাসের দাবি, এই প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ হয়েছে। তাঁর কথায়, বর্তমানে অনেক তরুণ মোবাইলনির্ভর হয়ে পড়ছে। তাদের আবার মাঠমুখী করে তুলতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতেই এই উদ্যোগ। স্টেডিয়াম নির্মিত হলে শান্তিপুরে ক্রীড়া চর্চার নতুন দিগন্ত খুলবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande