গরুমারায় গাছ ভেঙে অবরুদ্ধ জাতীয় সড়ক
জলপাইগুড়ি, ৮ জুলাই (হি.স.): গরুমারা অভয়ারণ্যের কাছে জাতীয় সড়কে আচমকাই একটি বিশালাকার পুরনো গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ রইল যান চলাচল। এর জেরে বুধবার দুপুরে ৭১৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ অবরুদ্ধ থ
গরুমারায় গাছ ভেঙে অবরুদ্ধ জাতীয় সড়ক


জলপাইগুড়ি, ৮ জুলাই (হি.স.): গরুমারা অভয়ারণ্যের কাছে জাতীয় সড়কে আচমকাই একটি বিশালাকার পুরনো গাছ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ রইল যান চলাচল। এর জেরে বুধবার দুপুরে ৭১৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক।

বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হঠাৎ করেই গরুমারা অভয়ারণ্যের কাছে ৭১৭ নম্বর জাতীয় সড়কের ওপর একটি প্রাচীন গাছ উপড়ে পড়ে। ব্যস্ততম এই জাতীয় সড়কে গাছটি পড়ে যাওয়ায় বহু যানবাহন মাঝরাস্তায় আটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান লাটাগুড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় বনকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় রাস্তা পরিষ্কার করা সম্ভব হয়। এরপর ধীরে ধীরে এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande