
হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : রাজ্যপাল লক্ষ্মণপ্ৰদাস আচাৰ্য ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের (এনসিএইচএসি) কার্যনির্বাহী সদস্য (ইএম) হিসেবে গুনজুং কেন্দ্রের পারিষদ নোজিৎ কেম্প্রাইকে নিয়োগ করেছেন। অসম স্বশাসিত জেলা (জেলা পরিষদের সংবিধান) বিধি, ১৯৫১-এর সংশোধিত বিধির অধীনে এই নিয়োগ করা হয়েছে।
নোজিৎ কেম্প্রাই ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০২৪ সালে তিনি একই কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে পুনর্নির্বাচিত হন।
অন্যদিকে, রাজ্যপাল হারাঙ্গাজাও কেন্দ্রের কার্যনির্বাহী সদস্য আমেন্দু হোজাইকে কার্যনির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন। তবে তিনি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। নোজিৎ কেম্প্রাইয়ের অন্তর্ভুক্তির ফলে পরিষদের কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব