নিষিদ্ধ ওষুধ পাচারের অভিযোগে বীরভূমে গ্রেফতার এক
বীরভূম, ৮ জুলাই (হি.স.): শান্তিনিকেতন থানা এলাকার সুরুল মোড় থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ এবং ঘুমের ওষুধ-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম তাজু মির। বাড়ি বোলপুর থানা এলাকাতেই। বুধবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে তাকে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, পূর্ব বর্ধমান জেলা থেকে একটি চারচাকা গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ ও কাশির সিরাপ পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এই খবরের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ সুরুল মোড়ের কাছে গাড়িটি আসতেই সেটিকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১২০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ এবং বেশ কিছু পরিমাণ ঘুমের ওষুধ উদ্ধার করে। সঠিক নথিপত্র দেখাতে না পারায় তাজু মিরকে গ্রেফতার করে পুলিশ। পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

 rajesh pande