ভূমিকম্পবিধ্বস্ত ভেনেজুয়েলায় ‘অপারেশন অ্যামিস্তাদ’ সফলভাবে সম্পন্ন, দেশে ফিরছে ভারতীয় সেনার মেডিক্যাল দল
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভেনেজুয়েলায় ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের পর ‘অপারেশন অ্যামিস্তাদ’ শেষ করে দেশে ফিরতে শুরু করেছে ভারতীয় সেনার মেডিক্যাল দল। অভিযানের সময় ভারতীয় সেনার ফিল্ড হাসপাতাল
ভূমিকম্পবিধ্বস্ত ভেনেজুয়েলায় ‘অপারেশন অ্যামিস্তাদ’ সফলভাবে সম্পন্ন, দেশে ফিরছে ভারতীয় সেনার মেডিক্যাল দল


নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভেনেজুয়েলায় ভূমিকম্প-পরবর্তী মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের পর ‘অপারেশন অ্যামিস্তাদ’ শেষ করে দেশে ফিরতে শুরু করেছে ভারতীয় সেনার মেডিক্যাল দল। অভিযানের সময় ভারতীয় সেনার ফিল্ড হাসপাতাল ১,৯০০-রও বেশি ভূমিকম্প-পীড়িত মানুষকে জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার পরিষেবা প্রদান করেছে।

বুধবার ভারতীয় সেনা জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক সহায়তার উদ্দেশ্যে ২৬ জুন ‘অপারেশন অ্যামিস্তাদ’ শুরু করা হয়। ভারত থেকে পাঠানো কম্পোজিট টাস্ক ফোর্স ২৮ জুনের মধ্যেই রাজধানী কারাকাসের লা রিনকোনাডা এলাকায় একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল স্থাপন করে।

আগ্রার ৬০ প্যারা ফিল্ড হাসপাতাল থেকে পাঠানো ৪১ সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল দল স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। অভিযানের সময় ১,৯০০-রও বেশি আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি চিকিৎসা, ট্রমা ম্যানেজমেন্ট, অস্ত্রোপচার এবং ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি, স্থানীয় চিকিৎসকদের ব্যবহারের জন্য দুটি উন্নতমানের পোর্টেবল জরুরি চিকিৎসা ব্যবস্থা (অ্যাডভান্সড পোর্টেবল ইমার্জেন্সি মেডিকেল সিস্টেম) হস্তান্তর করা হয়।

ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহণ বিমান প্রায় ৩৫ টনেরও বেশি চিকিৎসা সামগ্রী, ত্রাণসামগ্রী এবং দুটি কিউব পোর্টেবল হাসপাতাল ভেনেজুয়েলায় পৌঁছে দেয়। ভারতীয় সেনার এই মানবিক উদ্যোগে অভিজ্ঞ উদ্ধারকর্মী ও চিকিৎসকদের দল স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান, জরুরি চিকিৎসা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।

প্রায় দু'সপ্তাহ ধরে সফলভাবে অভিযান চালানোর পর ৪১ সদস্যের ভারতীয় মেডিক্যাল দল ধাপে ধাপে দেশে ফিরতে শুরু করেছে। ভারতীয় সেনা জানিয়েছে, মানবিক সহায়তার প্রতি ভারতের অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই ‘অপারেশন অ্যামিস্তাদ’ পরিচালিত হয়েছে এবং এই অভিযান দুই দেশের পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande