ইন্দোনেশিয়া সফর শেষ, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়া রওনা প্রধানমন্ত্রী
জাকার্তা, ৮ জুলাই (হি.স.): ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইন্দোনেশিয়া থেকেই অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে রওনা হন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভ
ইন্দোনেশিয়া সফর শেষ, ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়া রওনা প্রধানমন্ত্রী


জাকার্তা, ৮ জুলাই (হি.স.): ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইন্দোনেশিয়া থেকেই অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে রওনা হন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত-অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বানিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা।

ইন্দোনেশিয়া সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বুধবার যোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।প্রমবানান মন্দির পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে এক গভীয় আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগনকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুই দেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে। এই প্রকল্প ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মানুষে মানুষে জনসংযোগ গড়ে তুলবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande