বিতর্ক এড়াতে পুলিশের গুলিতে নিহত প্রভাসের ময়নাতদন্তে তিন সদস্যের বোর্ড
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : বিতর্ক এড়াতে বারুইপুরে পুলিশের গুলিতে নিহত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্ত নিয়ে সতর্কতা অবলম্বন করতে চায় প্রশাসন। তৈরি হয়েছে বিশেষ তিন সদস্যের বোর্ড। বুধবার রাত সওয়া ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ মর্গে ঢোকেনি। মেডিক্যালের ডিজ
বিতর্ক এড়াতে পুলিশের গুলিতে নিহত প্রভাসের ময়নাতদন্তে তিন সদস্যের বোর্ড


কলকাতা, ৮ জুলাই (হি. স.) : বিতর্ক এড়াতে বারুইপুরে পুলিশের গুলিতে নিহত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্ত নিয়ে সতর্কতা অবলম্বন করতে চায় প্রশাসন। তৈরি হয়েছে বিশেষ তিন সদস্যের বোর্ড।

বুধবার রাত সওয়া ৮টা পর্যন্ত কলকাতা পুলিশ মর্গে ঢোকেনি। মেডিক্যালের ডিজিটাল এক্স-রে ডিপার্টমেন্টে ইডেন বিল্ডিংয়ের সামনে শববাহী গাড়িতে ছিল দেহ।

সূত্রের খবর, ময়না তদন্তের অঙ্গ হিসেবে শব ব্যবচ্ছেদের আগে অভ্যন্তরীন ক্ষত চিহ্নিত করার জন্য প্রভাসের দেহের নানা দিক থেকে ডিজিটাল এক্স-রে করা হচ্ছে ।

পুলিশের অস্ত্র কেড়ে গুলি চালিয়ে পালানোর সময়ে গুলিতে মৃত্যু হয়েছে বারুইপুর নাবালিকা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তার দেহ ময়নাতদন্তের জন্য সাধারণ পদ্ধতিতে পাঠানো হয়েছিল কাঁটাপুকুর মর্গে। কিন্তু এই বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক চায় না সরকার, তাই সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজের অধীনে থাকা কলকাতা পুলিশ মর্গে।

স্বাস্থ্য দফতর ময়নাতদন্তের পুরো দায়িত্ব সেখানকার ফরেন্সিক মেডিসিনের চিকিৎসকের উপর না ছেড়ে এর জন্য গঠন করে দিয়েছে বিশেষ তিন সদস্যের বোর্ড। ওই বোর্ডে রয়েছেন কলকাতার তিনটি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা হলেন কলকাতা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর শাশ্বত বিশ্বাস, এনআরএস মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সায়ক শোভন দত্ত এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের প্রফেসর অলোক মজুমদার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande