বারুইপুরের ঘটনায় পুলিশের পদক্ষেপের প্রশংসা জগদ্দলের বিধায়ক ডা. রাজেশ কুমারের
জগদ্দল, ৮ জুলাই (হি. স.):-বারুইপুরে অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জগদ্দলের বিধায়ক ডা. রাজেশ কুমার। তিনি দাবি করেন, অপরাধ দমনে পুলিশের এই ধরনের পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূ
রাজেশ কুমার


জগদ্দল, ৮ জুলাই (হি. স.):-বারুইপুরে অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা জগদ্দলের বিধায়ক ডা. রাজেশ কুমার। তিনি দাবি করেন, অপরাধ দমনে পুলিশের এই ধরনের পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ডা. রাজেশ কুমার বলেন, অতীতে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অপরাধীদের মনোবল অনেক বেশি ছিল। তাঁর অভিযোগ, তৎকালীন শাসকদলের মদতে অপরাধীরা ছাড় পেয়ে যেত এবং পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারত না। বর্তমান পরিস্থিতিতে পুলিশের সক্রিয় ভূমিকা দেখে একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।বারুইপুরের ঘটনার প্রসঙ্গে তিনি দাবি করেন, অভিযুক্ত পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করায় পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতিতে পুলিশের পদক্ষেপ যথাযথ ছিল।এছাড়া অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছেন বলে উল্লেখ করে তাঁর অবস্থানেরও প্রশংসা করেন ডা. রাজেশ কুমার। তিনি বলেন, অপরাধের বিরুদ্ধে সমাজের কঠোর অবস্থানই ভবিষ্যতে অপরাধ দমনে সহায়ক হতে পারে।তবে এই ঘটনার বিষয়ে পুলিশের পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মতও প্রকাশ পেয়েছে। ঘটনার আইনগত ও প্রক্রিয়াগত দিক নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande