ডিমা হাসাওয়ের রেললাইনে উদ্ধার গুরুতর জখম রেলের নাইট ওয়াচম্যান
হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাং ও মুপা রেলস্টেশনের মধ্যবর্তী রেলপথে এক রেলওয়ের ক্যাজুয়াল নাইট ওয়াচম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত
ডিমা হাসাওয়ের রেললাইনে উদ্ধার গুরুতর জখম রেলের নাইট ওয়াচম্যান


হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাং ও মুপা রেলস্টেশনের মধ্যবর্তী রেলপথে এক রেলওয়ের ক্যাজুয়াল নাইট ওয়াচম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নাইট ওয়াচম্যানের নাম রতন বর্মণ (৩০)। তিনি লোকেশ বর্মনের পুত্র এবং ডিমা হাসাও জেলার মাইবাং থানার অন্তর্গত সাইডিং গ্রামের বাসিন্দা। তিনি রেল বিভাগে ক্যাজুয়াল নাইট ওয়াচম্যান হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল মাইবাং-মুপা রেলপথের ৬০/২-৩ কিলোমিটার এলাকায় রতন বর্মণকে রেললাইনের ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর দুই পা বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাফলং সিভিল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande