মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের সামনে এবিভিপি-এসএফআই সংঘর্ষ, উত্তেজনা ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ
মধ্যমগ্রাম, ৮ জুলাই (হি. স.):-মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজের গেটের বাইরে বুধবার এবিভিপি ও এসএফআই কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় ছাত্র সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলা ও উস্কানির অভিযোগ তুলেছে। প
উত্তেজনা মধ্যমগ্রাম


মধ্যমগ্রাম, ৮ জুলাই (হি. স.):-মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজের গেটের বাইরে বুধবার এবিভিপি ও এসএফআই কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে উভয় ছাত্র সংগঠনই একে অপরের বিরুদ্ধে হামলা ও উস্কানির অভিযোগ তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।এবিভিপির অভিযোগ, কলেজের গেটের বাইরে লাগানো তাদের সংগঠনের পতাকা এসএফআইয়ের কয়েকজন কর্মী খুলে ফেলেন। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় এক যুবকের উপর হামলা চালানো হয় এবং তাকে মারধর করা হয় বলে দাবি করেছে এবিভিপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।অন্যদিকে এসএফআইয়ের দাবি, তারা কলেজের সামনে একটি অস্থায়ী হেল্প ডেস্ক খুলে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় এবিভিপির কয়েকজন কর্মী এসে উস্কানিমূলক আচরণ করেন এবং তাদের কর্মীদের উপর হামলা চালান। এসএফআইয়ের অভিযোগ, তাদের এক মহিলা কর্মীর পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং আরও কয়েকজন কর্মীকে মারধর করা হয়।দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande