
মালদা, ৮ জুলাই (হি. স.) : বুধবার দুপুরে মালদার মহদিপুর সীমান্ত দিয়ে সোনালি বিবির স্বামী-সহ ৪ জন ভারতে ফিরলেন। এর ফলে স্বস্তিতে পরিবারের সদস্যরা।
প্রায় এক বছর পরে দুই নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরলেন সুইটি বিবি-সহ বীরভূমের পাইকর গ্রামের চারজন। তাঁদের মধ্যে রয়েছেন সোনালির স্বামী দানেশ শেখও।
তাঁদের অসম থেকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। গত ডিসেম্বরেই দেশে ফেরেন সোনালি।
কাজের সূত্রে পরিবারকে নিয়ে দিল্লিতে থাকতেন সুইটি বিবি, সোনালি বিবিরা। গত বছর জুন মাসে দিল্লি পুলিশ অনুপ্রবেশকারী সন্দেহে তাঁদের আটক করে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করে দেয় বলে অভিযোগ।
বাংলাদেশের জেলে তাঁরা কিছুদিন বন্দি ছিলেন। পরে কলকাতা হাই কোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আইনি লড়াইয়ের পর গত বছর ডিসেম্বর মাসে দেশে ফেরেন বীরভূমের সোনালি বিবি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত