বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
বাদুড়িয়া, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বুধবার তৃণমূলের একাংশ পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীনের বিরুদ্ধে অনা
গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল


বাদুড়িয়া, ৮ জুলাই (হি. স.):-উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বুধবার তৃণমূলের একাংশ পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভীনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে মোট ৪১টি আসনের মধ্যে ৪০টি তৃণমূল কংগ্রেসের এবং একটি বিজেপির দখলে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সভাপতি কুহেলিকা পারভীনকে স্থানীয় বিধায়ক বুরহানুল মুকাদ্দিমের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। অনাস্থা প্রস্তাব আনয়নকারী তৃণমূলের একাংশের দাবি, ২৭ জন সদস্য এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন।অনাস্থা সমর্থনকারী সদস্যদের অভিযোগ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সভাপতিকে ওই পদে রাখা উচিত নয়। তাঁদের দাবি, আস্থা ভোটের পর তৃণমূলেরই একজন সৎ ও গ্রহণযোগ্য সদস্যকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেছে। বিজেপিও বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে। তবে সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রক্রিয়ার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande