
কলকাতা, ৮ জুলাই (হি.স.): বারুইপুর ঘটনার প্রতিবাদে মিছিলের অনুমতি পেয়েছিল কালীঘাট তৃণমূল। বুধবার মিছিলের যাত্রাপথ ছিল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত। কিন্তু মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। হাজরায় প্রবল ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
বারুইপুরে নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতায়। বুধবার দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে ওই মিছিলের যাত্রাপথ ছিল যাওয়ার কথা হাজরা মোড় পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, মাইক বেঁধে তৃণমূলের মিছিলে বাধা দেওয়া হয়। মিছিলকে লক্ষ্য করে রাস্তার পাশ থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে। এমনকী রাস্তার একপাশ দিয়ে ভেসে আসে ‘দিদি চোর, ভাইপো চোর’ স্লোগান। ‘মাছ চোর’ গানও শোনা যায়। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ