তিনসুকিয়ার মন্দিরে চুরি, লুট লক্ষাধিক টাকা
তিনসুকিয়া (অসম), ৮ জুলাই (হি.স.) : তিনসুকিয়ার বরহাপজান এলাকায় একটি মন্দিরে রাতের অন্ধকারে লুটাপাট চালিয়েছে দুষ্কৃতীর দল। চোরেরা মন্দিরের কার্যালয় থেকে নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সমগ্র বরহাপজান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছ
তিনসুকিয়ার মন্দিরে চুরি, লুট লক্ষাধিক টাকা


তিনসুকিয়া (অসম), ৮ জুলাই (হি.স.) : তিনসুকিয়ার বরহাপজান এলাকায় একটি মন্দিরে রাতের অন্ধকারে লুটাপাট চালিয়েছে দুষ্কৃতীর দল। চোরেরা মন্দিরের কার্যালয় থেকে নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সমগ্র বরহাপজান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, কয়েক দিন পর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপনের কথা ছিল। সে উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনের খরচ মেটাতে ব্যাংক থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ তুলে এনে মন্দিরের কার্যালয় কক্ষে নিরাপদে রাখা হয়েছিল। কিন্তু চোরেরা সেই তথ্য জানতে পেরে রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এর পর আলমারি ও ড্রয়ারে রাখা লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়।

শুধু অর্থই নয়, নিজেদের পরিচয় ও অপরাধের প্রমাণ গোপন করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা মন্দির প্রাঙ্গণে লাগানো সিসিটিভি ক্যামেরার মূল রেকর্ডিং বক্সটিও খুলে নিয়ে গেছে। ফলে চোরদের গতিবিধির কোনও দৃশ্য ক্যামেরায় সংরক্ষিত হয়নি।

আজ সকালে মন্দিরের পুরোহিত ও কর্মচারীরা কার্যালয়ের ভাঙা দরজা দেখে এলাকাবাসীকে জানান। খবর দেওয়া হয় থানায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পবিত্র ধর্মীয় স্থানে সংগঠিত এই চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande