এটাহ-তে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, চালক-সহ মৃত দুই
এটাহ, ৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। কানপুর থেকে দিল্লিবাসী বাসটি বুধবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা মারে বাসটি। তাতে বাসের চালক ও
এটাহ-তে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাসের, চালক-সহ মৃত দুই


এটাহ, ৮ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। কানপুর থেকে দিল্লিবাসী বাসটি বুধবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কা মারে বাসটি। তাতে বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

বাস দুর্ঘটনায় আহত এক যাত্রী বলেন, আমরা দিল্লি যাচ্ছিলাম; পথে এটাহর আইটিআই ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। মনে হচ্ছে চালক ঝিমিয়ে পড়েছিলেন। প্রায় সব যাত্রীই আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর, আর চালক ও কন্ডাক্টর ঘটনাস্থলেই মারা যান। জেলা হাসপাতালের ইএমও ডাঃ রাহুল বাবু বলেন, যাত্রীরা কানপুর থেকে দিল্লি যাচ্ছিলেন; পথে এটাহর আইটিআই ক্রসিংয়ের কাছে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এতে দুই ডজনেরও বেশি মানুষ আহত হন। চালক ও কন্ডাক্টরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande