
পূর্ব বর্ধমান, ৮ জুলাই (হি. স.) : আদিবাসী বধূর রহস্যমৃত্যুর ঘটনায় গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন তাঁর ভাই। এ ব্যাপারে ধৃত দু’জনকে বুধবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। এদিন ঘটনাস্থলে ফরেনসিক টিম যায়। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্তে জেরা করতে চায় পুলিশ।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা।
মৃতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতরা হল শেখ আজিজুল ও ভদাই শেখ। বাড়ি ওই থানা এলাকাতেই।
এর আগে, মঙ্গলবার সকালে বাড়ির কিছুটা দূরে ক্যানেলের ধারে ওই বধূর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে তাঁরা জানতে পারেন ক্যানেল পাড়ে জমিতে মুখ গুঁজে দিদির দেহ পড়ে রয়েছে।
মৃতের ভাই জানান, মাস দেড়েক ধরে তাঁর দিদি ও জামাইবাবু তাঁদের বাড়িতেই থাকছিলেন।
সোমবার সন্ধ্যায় তাঁর দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ফিরছে না দেখে তিনি ও তাঁর জামাইবাবু খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু গভীর রাত পর্যন্ত সন্ধান পাননি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত