শুভ জন্মদিন 'মহারাজা': ভারতীয় ক্রিকেটের রূপকার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
কলকাতা, ৮ জুলাই (হি. স.): শুভ জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির আবেগ সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জন্মদিনে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আপামর অনুরাগী মহলে আনন্দের জোয়ার। ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দেখাতে এবং ব
শুভ জন্মদিন 'মহারাজা': ভারতীয় ক্রিকেটের রূপকার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন


কলকাতা, ৮ জুলাই (হি. স.): শুভ জন্মদিন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির আবেগ সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জন্মদিনে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আপামর অনুরাগী মহলে আনন্দের জোয়ার।

ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দেখাতে এবং বর্তমান শক্তিশালী দলটির মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তাঁর অবদান অশেষ। ভারতীয় ক্রিকেট দলের মেরুদণ্ড শক্ত করার পেছনে যে তাঁরই সবচেয়ে বড় ভূমিকা ছিল, সে কথা আজ কারুর অজানা নয়। ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে বারবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও, তিনি প্রতিবারই জয়ী হয়ে মাঠ ছেড়েছেন। আর সেই কারণেই বোধহয় ক্রীড়াজগতে একটি প্রবাদ প্রচলিত যে, দাদা কখনো হারতে শেখেননি।

মাঠে তাঁর রেকর্ডের খতিয়ান আলাদা করে না বললেও চলে। একের পর এক দুর্দান্ত রেকর্ড গড়ে তিনি ক্রিকেট বিশ্বে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি বাঙালিকেও গর্বিত করেছেন। লর্ডসের মাঠে ইংরেজদের ডেরায় ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্ত ক্রিকেট ইতিহাসের পাতায় আজও অমলিন। তিনি ভারত তথা সমগ্র বাঙালির গর্ব ও অহংকার। জন্মদিনে 'মহারাজা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande