
মুম্বই, ৯ জুলাই (হি.স.): একটানা প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের মারাঠাওয়াড় অঞ্চলের নানদেদ, হিঙ্গোলি ও প্রভানি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার রাত ১টা ৩৭ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৩টে ২৩ মিনিটের মধ্যে চারবার কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, ৩.৬, ৩.৯ এবং ৪.১। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হিঙ্গোলি জেলার শিরলি গ্রামে মাটির ১০ কিমি গভীরে। যে সময় কম্পনগুলি অনুভূত সেই সময় বেশির ভাগ লোকজনই ঘুমিয়েছিলেন। তবে ভূমিকম্পে কেউ হতাহত হননি। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ