কর্ণাটকের উত্তর কন্নড় জেলার দুর্ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর শোক প্রকাশ, আহতদের দ্রুত আরোগ্য কামনা
নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বৃহস্পতি
ইন্দোনেশিয়ায় ভারতীয়দের  অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারে ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে তাঁর সমবেদনা মৃতদের পরিবারবর্গের সঙ্গে রয়েছে। এর পাশাপাশি তিনি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ইয়েল্লাপুর তালুকের আরবাইল ঘাট সংলগ্ন বালগারের কাছে বৃহস্পতিবার ভোরে একটি ক্রুজার গাড়ি এবং ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং আরও চার জন গুরুতরভাবে আহত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande