ওয়ানাডের ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন বিজয়নের, দুষলেন সতীশনকে
ওয়ানাড, ৯ জুলাই (হি.স.): কেরলমের ওয়ানাডে ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি দুষলেন বর্তমান মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনকে। বৃহস্পতিবার ভূমিধস কবলিত এলাকায় গিয়ে পিনারাই বিজয়ন বলেন, আমি ঘটনাস্থল, হাসপাতাল এবং ক্য
ওয়ানাডের ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন বিজয়নের, দুষলেন সতীশনকে


ওয়ানাড, ৯ জুলাই (হি.স.): কেরলমের ওয়ানাডে ভূমিধস কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি দুষলেন বর্তমান মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনকে। বৃহস্পতিবার ভূমিধস কবলিত এলাকায় গিয়ে পিনারাই বিজয়ন বলেন, আমি ঘটনাস্থল, হাসপাতাল এবং ক্যাম্প পরিদর্শন করেছি। আমি আগেই বলেছি, এই পরিস্থিতিতে সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। মুখ্যমন্ত্রী যে তদন্তের ঘোষণা করেছেন, তা একটি ভালো পদক্ষেপ। টানেল রোডের জন্য পরিবেশগত ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিয়ে তথ্য বিকৃত করা উচিত নয়। ওই এলাকার পরিবেশগত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা সঠিক নয়। মন্ত্রীরা নিজেদের মধ্যে কোনও সমন্বয় ছাড়াই কথা বলছেন। দায় এড়াতে তাঁরা একে অপরকে দোষারোপ করছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলমের ওয়ানাডে নামে ভয়াবহ ধস। সেই ধসে তলিয়ে যান অনেকে। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয়েছে আরও একটি দেহ। ৪ জনের মৃত্যুর পরে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪ জনেরও বেশি মানুষ। তাঁদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। এই উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল এবং অন্যান্য সরকারি সংস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande