আবহাওয়ার উন্নতি হতেই বালতাল রুটে ফের চালু অমরনাথ যাত্রা
শ্রীনগর, ১ আগস্ট (হি.স.) : প্রতিকূল আবহাওয়া ও রাস্তা মেরামতির কারণে একদিন বন্ধ থাকার পর শনিবার ফের বালতাল পথ দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং রাস্তা মেরামতির কাজ শেষ হওয়ায় ভক্তদের পবিত্র গুহা মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া হয
আবহাওয়ার উন্নতি হতেই বালতাল রুটে ফের চালু অমরনাথ যাত্রা


শ্রীনগর, ১ আগস্ট (হি.স.) : প্রতিকূল আবহাওয়া ও রাস্তা মেরামতির কারণে একদিন বন্ধ থাকার পর শনিবার ফের বালতাল পথ দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং রাস্তা মেরামতির কাজ শেষ হওয়ায় ভক্তদের পবিত্র গুহা মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বালতাল রুটে স্বাভাবিকভাবে তীর্থযাত্রা শুরু হয়েছে। রাস্তা নিরাপদ হওয়ার পরই যাত্রা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বালতাল পথ দিয়ে যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বৃষ্টিতে রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে মেরামতির কাজ করা হয়। তবে এখনও মেরামতির কাজ চলায় পহেলগাম রুট দিয়ে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের অমরনাথ যাত্রা শুরু হয় ৩ জুলাই। এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ ভক্ত প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গ দর্শন করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande