কলকাতা ফুটবল লিগের প্রথম ও চতুর্থ ডিভিশনের দুইটি খেলা ড্র
কলকাতা, ১ আগস্ট (হি. স.) : শনিবার কলকাতা ফুটবল লিগে দুই ডিভিশনের দুইটি খেলা ড্র। এদিন আই এফ এ সূত্রে জানা গিয়েছে যে, প্রথম ডিভিশনে চাকদহ স্টেডিয়ামে রাজস্থান ক্লাব ও উত্তরপল্লী এম এস এর খেলায় ফলাফল ১-১ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছে। এদিকে, মাকড়দহ ই
কলকাতা ফুটবল লিগ দুই ডিভিশনে ২ খেলা ড্র


কলকাতা, ১ আগস্ট (হি. স.) : শনিবার কলকাতা ফুটবল লিগে দুই ডিভিশনের দুইটি খেলা ড্র। এদিন আই এফ এ সূত্রে জানা গিয়েছে যে, প্রথম ডিভিশনে চাকদহ স্টেডিয়ামে রাজস্থান ক্লাব ও উত্তরপল্লী এম এস এর খেলায় ফলাফল ১-১ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছে। এদিকে, মাকড়দহ ইউনিয়ন গ্রাউন্ডে তালতলা একতা সঙ্ঘ ৫ গোলে হারল, জিতল আ্যডামাস ইউনাইটেড এস এ। চতুর্থ ডিভিশনের খেলায় হাইকোর্ট মাঠে নিবেদিতা ক্লাব ও ইন্টারন্যাশনাল ক্লাব এর মধ্যেই ১-১ ব্যবধানে খেলা শেষ হয়েছে। অন্যদিকে, তালতলা মাঠে চৈতালি সঙ্ঘ ৩-০ গোলের ব্যবধানে জিতল। বার্ণপুর ইউনাইটেড ক্লাবের পরাজয় হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande