১ আগস্ট থেকে সস্তা হলো বাণিজ্যিক সিলিন্ডার, দিল্লিতে ২০২ টাকা ও কলকাতায় ২০৯ টাকা কমল দাম
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : মাসের শুরুতেই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মিলল বড়সড় স্বস্তির খবর। বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দামে বিরাট কাটছাঁট করল কেন্দ্র। শনিবার, ১ আগস্ট থেকেই নতুন এই হ্রাসকৃত দর সারা দেশে কার্যকর হচ্ছে। দেশের
সিলিন্ডার


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : মাসের শুরুতেই ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে মিলল বড়সড় স্বস্তির খবর। বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দামে বিরাট কাটছাঁট করল কেন্দ্র। শনিবার, ১ আগস্ট থেকেই নতুন এই হ্রাসকৃত দর সারা দেশে কার্যকর হচ্ছে। দেশের অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম কমেছে সবচেয়ে বেশি।

নতুন দর অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০৯ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২,৮৭২.৫০ টাকা। অন্যদিকে, রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি দাম কমেছে ২০২ টাকা। তবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাসের দামে বড় স্বস্তি মিললেও, সাধারণ মানুষের ব্যবহৃত ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক গ্যাসের এই মূল্যহ্রাসের ফলে রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং পরিষেবা এবং রাস্তার ধারের খাবারের দোকানগুলির মতো এলপিজি-নির্ভর ব্যবসাগুলির পরিচালন খরচ অনেকটাই কমবে। এই ইতিবাচক পরিবর্তনের ফলে ব্যবসা ক্ষেত্রে কিছুটা স্বস্তি ফেরার পাশাপাশি শেষ পর্যন্ত এর সুফল সাধারণ উপভোক্তাদের পকেটেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande