নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেসের, 'ক্ষমা চাওয়ার বদলে নিজেকে ভুক্তভোগী দেখানোর চেষ্টা'
নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এই ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী নিজেকে ভুক্তভোগী
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেসের, 'ক্ষমা চাওয়ার বদলে নিজেকে ভুক্তভোগী দেখানোর চেষ্টা'


নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এই ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

শনিবার এক্স-এ করা পোস্টে জয়রাম রমেশ দাবি করেন, প্রধানমন্ত্রী প্রায়ই তাঁর রাজনৈতিক বিরোধী এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে অমর্যাদাকর মন্তব্য করেন এবং ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন।

কংগ্রেস নেতার দাবি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অধীনে হওয়া প্রশ্নপত্র ফাঁস, ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ, রামমন্দির ট্রাস্ট-সংক্রান্ত বিতর্ক এবং নোটবন্দির মতো বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande