চন্ডীগড়ের সেক্টর ৪২-এ চলল গুলি, গ্রেফতার অভিযুক্ত আইনজীবী
চন্ডীগড়, ১ আগস্ট (হি.স.): চন্ডীগড়ের সেক্টর ৪২-এ চলল গুলি। এই ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। সে পেশায় একজন আইনজীবী। আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চলছিল, সেই সময় ওই আইনজীবী গুলি চালায়। সেই গুলিতে এক মহিলা জখম হন। অভিযোগ, আইনজীবী জে সিং চাড্ডা
চন্ডীগড়ের সেক্টর ৪২-এ চলল গুলি, গ্রেফতার অভিযুক্ত আইনজীবী


চন্ডীগড়, ১ আগস্ট (হি.স.): চন্ডীগড়ের সেক্টর ৪২-এ চলল গুলি। এই ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। সে পেশায় একজন আইনজীবী। আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চলছিল, সেই সময় ওই আইনজীবী গুলি চালায়। সেই গুলিতে এক মহিলা জখম হন। অভিযোগ, আইনজীবী জে সিং চাড্ডা বাড়ির ভেতর থেকে তাঁর লাইসেন্সপ্রাপ্ত ডাবল-ব্যারেল শটগান দিয়ে গুলি চালিয়ে বাড়ির মালিক মনজিন্দর কৌরকে জখম করেন। গুলির আঘাতে মনজিন্দর কৌরের মুখ গুরুতরভাবে জখম হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ধীরজ কুমার জানান, শনিবার দুপুর দেড়টা নাগাদ সেক্টর ৪২সি-র ২৯৮৭ নম্বর ফ্ল্যাটে গুলি চলার বিষয়ে খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে আমরা জানতে পারি, আদালতের নির্দেশে উচ্ছেদ প্রক্রিয়া চলছিল। আদেশে উচ্ছেদ সম্পন্ন করা এবং সম্পত্তির প্রকৃত মালিকের কাছে দখল হস্তান্তর করার জন্য তালা ভাঙা-সহ প্রয়োজনে বলপ্রয়োগের অনুমতি দেওয়া হয়েছিল। তদন্তে জানা যায়, আইনজীবী চাড্ডা গত ৩৬ বছর ধরে সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং সম্পত্তির প্রকৃত মালিক রাজেন্দ্র সিংয়ের সঙ্গে তাঁর আইনি বিরোধ চলছিল। পুলিশ দল বেশ কয়েকবার সতর্কবার্তা দেয় এবং বাড়ির বাসিন্দাকে গেট খোলার জন্য বারবার অনুরোধ জানায়। কিন্তু তিনি গেট খুলতে অস্বীকার করেন। এরপর পুলিশ দল যখন ভেতরে প্রবেশের জন্য তালা ও ভেতরের ছিটকিনি ভেঙে ফেলে, তখন অভিযুক্ত চাড্ডা হঠাৎ একটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র হাতে বারান্দায় বেরিয়ে আসেন। বারান্দা থেকেই তিনি বাড়ির মালিকের স্ত্রী মনবিন্দর কৌরের দিকে গুলি চালান, যিনি তখন গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন। তিনি দ্বিতীয়বার গুলি করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পুলিশ দল তাঁকে জাপটে ধরে কাবু করে এবং তাঁর কাছ থেকে পিস্তলটি কেড়ে নেয়। চাড্ডাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande