তামিলনাড়ুতে ডিজিটাল গৃহগণনার মাধ্যমে শুরু জনগণনার প্রথম পর্যায়
চেন্নাই, ১ আগস্ট (হি.স.): তামিলনাড়ুতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনার প্রথম পর্যায়। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল গৃহতালিকা ও আবাসন গণনা (হাউসলিস্টিং এন্ড হাউসিং সেন্সাস ) শুরু করে কাগজভিত্তিক পদ্ধতির পরিবর্তে প্রযুক্তিনির্ভর জনগণনার সূ
তামিলনাড়ুতে ডিজিটাল গৃহগণনার মাধ্যমে শুরু জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়


চেন্নাই, ১ আগস্ট (হি.স.): তামিলনাড়ুতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনার প্রথম পর্যায়। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল গৃহতালিকা ও আবাসন গণনা (হাউসলিস্টিং এন্ড হাউসিং সেন্সাস ) শুরু করে কাগজভিত্তিক পদ্ধতির পরিবর্তে প্রযুক্তিনির্ভর জনগণনার সূচনা করল রাজ্য।

আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এই সমীক্ষা। রাজ্যের প্রায় ১.২০ লক্ষ গৃহতালিকা ব্লকে ১,০২৬টি প্রশাসনিক ইউনিটের অধীনে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই কাজে নিযুক্ত রয়েছেন ১.১৫ লক্ষেরও বেশি গণনাকারী (এনুমেরাত্তর) এবং প্রায় ১৯ হাজার সুপারভাইজার।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই গৃহতালিকা ও আবাসন গণনার তথ্যের ভিত্তিতেই জনগণনার পরবর্তী ধাপ সম্পন্ন হবে। পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সমীক্ষায় ৩৩টি প্রশ্নের মাধ্যমে বাড়ির মালিকানা, নির্মাণসামগ্রী, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা-সহ বিভিন্ন মৌলিক পরিষেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

ভারতের জনগণনার ইতিহাসে এই প্রথম সমস্ত তথ্য বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের দাবি, এর ফলে তথ্য সংগ্রহে নির্ভুলতা বাড়বে, ভুলের সম্ভাবনা কমবে এবং তথ্য প্রক্রিয়াকরণ দ্রুত হবে।

১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত চালু থাকা স্ব-গণনা ব্যবস্থায় তামিলনাড়ুর ১০ লক্ষেরও বেশি পরিবার অনলাইনে নিজেদের তথ্য জমা দিয়েছে। যাঁরা অনলাইনে তথ্য দিয়েছেন, তাঁদের স্ব-গণনা শনাক্তকরণ নম্বর যাচাই করবেন গণনাকারীরা। অন্যদিকে, যাঁরা অনলাইনে অংশ নেননি, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

প্রশাসন জানিয়েছে, জনগণনা আইন, ১৯৪৮ এবং ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী সমস্ত তথ্য গোপন রাখা হবে এবং শুধুমাত্র পরিসংখ্যান ও উন্নয়নমূলক পরিকল্পনার কাজে ব্যবহার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande